কালীগঞ্জে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ও কোলা গ্রাম থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলো-রামচন্দ্রপুর গ্রামের আকরব আলী বিশ্বাসের ছেলে লুৎফর রহমান (৪৫) ও কোলা গ্রামের মৃত রহমান শেখের ছেলে মিন্টু শেখ (৩২)।
সোমবার সকালে তাদের আটক করা হয়।
ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে রামচন্দ্রপুর ও কোলা গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রামচন্দ্রপুর গ্রাম থেকে ২’শ গ্রাম গাঁজাসহ লুৎফর রহমান ও কোলা গ্রাম থেকে ৩’শ গ্রাম গাঁজাসহ মিন্টু শেখকে আটক করা হয়। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি 