ঝিনাইদহের নবগঙ্গা নদীতে মৎস্য অভয়াশ্রমের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহ শহরের নবগঙ্গা নদীতে মৎস্য অভয়াশ্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুরে এ উপলক্ষে জেলা সাব-রেজিষ্ট্রার অফিস প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দিন শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মৎস্য চাষ উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক বিশ্বজিৎ বৈরাগী, ঝিনাইদহ সদর সাব-রেজিস্ট্রার মৃত্যুঞ্জয় শিকারী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, এস এস টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্যজীবি নজরুল ইসলাম ও আব্দুল মজিদ। অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে নবগঙ্গা নদীর সাহেব বাড়ীর আঙ্গিনায় মৎস্য অভয়াশ্রমের উদ্বোধন করা হয়।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি 