News Bangla 24 BD | টঙ্গীতে ১০ হাজার ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ৫ - News Bangla 24 BD
News Head

টঙ্গীতে ১০ হাজার ইয়াবা উদ্ধার ॥ গ্রেফতার ৫


টঙ্গী প্রতিনিধি : গাজীপুর মহানগরের টঙ্গী থেকে ১০ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর কার্যালয়।

রোববার রাতে টঙ্গীর সাতাইশ এলাকার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার দক্ষিণ জালিয়াপাড়ার রহমত উল্যাহ (৫৩), একই থানার কুলালপাড়ার আয়েশা খাতুন (৫০), ডেইলপাড়ার জাহেদা বেগম (২০), কুড়িগ্রামের ভূরিঙ্গামারী থানার পাথরডুবি এলাকার আব্দুস সামাদ সুজন (২২) ও যশোরের ঝিকরগাছা থানার মো. ইউসুফ আলী (৩৬)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ের উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক এস এম রাসেল ইসলাম নূরের নেতৃত্বে টঙ্গীর সাতাইশ এলাকার পাচতলা ভবনের রহমত উল্যাহর ভাড়াকৃত কক্ষে অভিযান চালানো হয়। এ সময় ১০ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং পাঁচজনকে গ্রেফতার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ