শৈলকুপায় ভিটে বাড়ি ছাড়া পরিবারটি ফিরিয়ে আনলেন ওসি
জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
বিভিন্ন পত্র-পত্রিকায় ও অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশরে পর ঝিনাইদহের শৈলকুপায় ৩ মাস ধরে গ্রামছাড়া পরিবারটিকে ফিরিয়ে আনলেন শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন।
সোমবার বিকেলে উপজেলার ত্রিবেনী গ্রামে নরুল ইসলামের নিজ বাড়ীতে উপস্থিত হয়ে পরিবারের সবাইকে তাদের বাড়ীতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ত্রিবেনী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হক খান, শৈলকুপা থানার এএস আই আজাদ রহমান, ইউপি সদস্য সোলাইমানসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এছাড়া শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি এম হাসান মুসা ,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুমন উপস্থিত ছিলেন। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, তার থানা এলাকায় কোনো প্রকার নাশকতা, অরাজকতা, সন্ত্রাসী কার্যকলাপ, চাঁদাবাজী ,মাদক ব্যবসাসহ কোনো অপরাধমূলক কর্মকান্ড চলতে দেয়া হবেনা। সামাজিক অপকর্মের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, কাউকে ছাড় দেয়া হবেনা। অপরাধ,অপকর্মের সাথে জড়িতদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন। তিনি আরো জানান, কোনো অপরাধি তার হাত থেকে রেহায় পাবেনা। সে যেই হোক না কেনো। যেখানেই সন্ত্রাসী কার্যকলাপের ঘটনা ঘটবে সেখানেই দমন করা হবে। উল্লেখ্য, ত্রিবেনী গ্রামের মৃত শফি মন্ডলের ছেলে নরুল ইসলাম বিভিন্ন নির্যাতনের স্বীকার হয়ে গত ৩ মাস ধরে গ্রাম ছাড়া ছিলেন। বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাকে আবার গ্রামে ফিরিয়ে আনা হয়েছে।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি 