গাজীপুরে পুরোহিতদের ৩ দিনের প্রশিক্ষণ শুরু
ধর্মমন্ত্রণালয়ের আওতায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নাধীন ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক কার্যক্রমের সামাজিক মূল্যবোধ বিষয়ে ৩ দিনব্যাপী পুরোহিত প্রশিক্ষণ জেলা শহরের শ্রীশ্রী রক্ষাকালী মন্দির ও লোকনাথ মন্দিরে শুরু হয়েছে। প্রশিক্ষণে দুটি ব্যাচে মোট ৫০ জন পুরোহিত অংশ গ্রহণ করেছেন। দুটি ব্যাচের উদ্বোধন করেন যথাক্রমে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার ইয়াসির আরেফীন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার দেবনাথ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক এবং সভাপতিত্ব করেন ট্রাস্টের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মকর্তা প্রশান্ত মল্লিক বিমান।
এ বিভাগের অন্যান্য সংবাদ

আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী?
কঠিন রোগ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন
হিল্লা বিয়ে শরিয়তের অপব্যবহার ও কবিরা গুনাহ: মিজানুর রহমান আজহারী
হজ পালন শেষে সৌদি আরব থেকে শেষে ফিরলেন ৫২৪৯১ হাজি
ইনসাফভিত্তিক সমাজ গঠনের তাগিদ
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
আগামীকাল পবিত্র লাইলাতুল কদর
জুমাতুল বিদার তাৎপর্য 