শ্রীপুরের ফারুক দম্পতির নেপালের সর্বোচ্চ পাহাড়টি দেখা হল না
আব্দুল গাফফার গাজীপুর : মাস খানেক আগে ফারুক ভারত ভ্রমণ করে এসেছে। এবার সপরিবারে নেপাল গিয়েছিল নেপালের সর্বোচ্চ পাহাড় দেখার জন্য। নেপাল যাওয়ার একদিন আগে রোববার তারা আমাদের বাড়িতে এসে দেখা করে দোয়া চেয়ে বিদায় নিয়েছিল। নেপালে বিমান দুর্ঘটনায় নিহত এফ এইচ ফারুকের শ্বশুড় সালাহ উদ্দিন দুর্ঘটনার শিকার গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের মৃত শরাফত আলী ছেলে ফারুকের পরিবারের ব্যাপারে এসব তথ্য জানান। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাজীর শিমলা এলাকায়।তিনি জানান, ২০১১ সালে ফারুক তার বড় মেয়ে অ্যানিকে বিয়ে করে। তার একমাত্র ছেলে মেহেরাব হোসেন অপি (১৭) গত বছর অসুস্থ অবস্থায় মারা যায়। ছোট মেয়ে বাড়ির পাশে কাজীর শিমলা নজরুল উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ছে। বড় মেয়ে এ্যনিটা এবার তার স্বামী ও সন্তান হারিয়ে একা হয়ে গেল। সালাউদ্দিন বলেণ, আমরা এখনও আমারে মেয়েকে তার স্বামী সন্তানের মৃত্যুর খবর তাকে জানাইনি। সে নেপালের হাসপাতালে এখনও শুয়ে তার স্বামী সন্তানের খোঁজ করছে। ফারুকের সাথে তার একমাত্র সন্তান তামাররা(৩)ও মারা যায়।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি 