News Bangla 24 BD | নাগেশ্বরীতে মহিলা ফুটবল টুর্নামেন্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল - News Bangla 24 BD
News Head

নাগেশ্বরীতে মহিলা ফুটবল টুর্নামেন্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল


মোঃ জাহিদ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

নাগেশ্বরীতে মহিলা ফুটবল টুর্নামেন্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গত ৮ মার্চ নাগেশ্বরী কলেজ মাঠে রোমানা স্পোর্টিং ক্লাবের আয়োজনে মহিলা ফুটবল টুর্ণামেন্ট শুরু হওয়ার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাগেশ্বরী শাখার উদ্দ্যেগে নাগেশ্বরী বাজার মসজিদ এলাকা থেকে বুধবার (১৪ মার্চ) বিকেলের দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মহিলা ফুটবল টুর্ণামেন্ট বন্ধের দাবীতে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে স্মারকলিপি প্রদান করেন।

এসময় বক্তব্য রাখেন- ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাগেশ্বরী শাখার সভাপতি মাওলানা আব্দুস শাফী, সাধারন সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রিয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক আনছার আলী রয়েল প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ