News Bangla 24 BD | ঝিনাইদহে ৫৮ বিজিবির ভারতীয় ফেনসিডিল উদ্ধার - News Bangla 24 BD
News Head

ঝিনাইদহে ৫৮ বিজিবির ভারতীয় ফেনসিডিল উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের খালিশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ উথলী ক্যাম্পের টহল গতকাল চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

বুধবার দুপুরে বিজিবির এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে সীমান্ত পিলার ৬৫/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুন পাড়া গ্রাম থেকে ৩২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত ভারতীয় ফেন্সিডিলের আনুমানিক মূল্য এক লাখ ঊনত্রিশ হাজার টাকা। জব্দ ভারতীয় ফেন্সিডিল চুয়াডাঙ্গার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ