বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঝিনাইদহে নিরবতা পালন
ঝিনাইদহ প্রতিনিধি ॥
নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঝিনাইদহে দাড়িয়ে নিরবতা পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সরকারি কেসি কলেজ চত্বরে কথন সাংস্কৃতিক সংসদ (কসাস) এর উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।
এর আগে নিহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু, শিক্ষক পরিষদের সম্পাদক আছাদুজ্জামান, কথন সাংস্কৃতিক সংসদ (কসাস) এর প্রধান উপদেষ্টা মিজানুর রহমান, উপদেষ্টা সদস্য ড. কামরুল হাসান, দিলারা পারভীন, আবু তালেব মো: মুনির, রহমত আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অশোক ধর, নিসচা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেজবারুল করীম মাজীদ, কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক রিপন, সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস, কসাসের সভাপতি উম্মে সায়মা জয়া, সাধারণ সম্পাদক প্রতাপ আদিত্য বিশ্বাসসহ অন্যান্যরা। আয়োজকরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, সোমবার নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত হয়। এতে ৭১ জন যাত্রীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী 