ঝিনাইদহে মোমবাতি প্রজ্জলন করে কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ঝিনাইদহে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে। বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের উদ্যোগে বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ মোমবাতি প্রজ্জলন করা হয়। এর আগে নিহতদের স্মরণে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিহঙ্গ সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহিনুর আলম লিটন, বিশ্ব সাহিত্য কেন্দ্র জেলা ইউনিট ইনচার্জ আলমগীর হোসেন, চারুগৃহ’র পরিচালক আরেফিন অনু, সাহিত্যিক সুমন শিকদার, নিশচা জেলা শাখার সাধারণ সম্পাদক নিয়ামুল হক সবুজ, সহ-সভাপতি শারমিন জোয়ার্দ্দার ম্যাডোনা, সাংগঠনিক সম্পাদক মেজবারুল করিম মাজীদ, ত্রিতাল নিত্য একাডেমীর সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ সুমনসহ অন্যান্যরা। আয়োজকরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, সোমবার নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ‘ইউএস-বাংলা’র বিএস-২১১ ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজটির ৭১ আরোহীদের মধ্যে এ পর্যন্ত নিহত হয় ৫১ জন।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী 