কুড়িগ্রামে ধর্ষনের অভিযোগে গ্রেফতার- ৩
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ধর্ষনের অভিযোগে গ্রেফতার- ৩। কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ি ইউনিয়নের দাশেরহাট কুড়িগ্রাম-ঢাকা মহাসড়কে বুধবার রাতে একটি পেট্রোল পাম্প এলাকার ফাকা একটি মাঠে গণধর্ষনের স্বীকার হয়েছেন কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এইচএসসি মানবিক বিভাগের ১ম বর্ষের ছাত্রী মোছাঃ লাভলী আক্তার।
ধর্ষনের শিকার লাভলী আক্তার মোগলবাসা ইউনিয়নের নিধিরাম এলাকার মৃত: মুক্তিযোদ্ধা মনির উদ্দিনের মেয়ে।
ধর্ষনের শিকার লাভলী আক্তারের তথ্য মতে,বুধবার রাতে তার প্রেমিক মোগলবাসা ইউনিয়নের বাঞ্ছারাম গ্রামের অটো চালক রহমান আলীর পুত্র কামরুল ইসলাম (২২) এর সাথে বিয়ে করার জন্য ঢাকা পালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়ে রাত ৮ টার দিকে কাঁঠালবাড়ি ইউনিয়নের দাশেরহাট কুড়িগ্রাম-ঢাকা মহাসড়কে একটি পেট্রোল পাম্পে অপেক্ষা করে। এসময় ঐ এলাকার হৃদয় হাসান সুমন(১৮),মাসুদ রানা(২৪),তারপদ (২০) নামের তিন যুবক মোটর সাইকেলে জোর পূর্বক পাশ্ববর্তী ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরপর আরো ৭/৮ জন যুবক পালাক্রমে ধর্ষন করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করায়।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আব্দুস সোবাহান জানান- ওই রাতেই অভিযুক্ত হৃদয় হাসান সুমন,মাসুদ রানা,তারপদ কে প্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি 