কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ কালিয়াকৈর উপজেলার সিনাবহ বাজারে মঙ্গলবার বিকেলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ওই বাজারের লিয়াকতের বেড়ার দোকান থেকে প্রথমে আগুনের সুত্রাপাত ঘটে। অগ্নিকান্ডে বাজারের ৫টি দোকান পুড়ে যাই
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, সিনাবহ বাজারের লিয়াকতের বেড়ার দোকানে বিকেল ৪টার দিকে হঠাৎ আগুন ধরে দোকানের মালামাল পুড়তে থাকে। পরে আগুন মুহুর্তের মধ্যে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে ওই বাজারের ৫টি বিভিন্ন দোকানের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ওই বাজারে গিয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ওই ৫টি দোকানের বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মোঃ কবিরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি 