News Bangla 24 BD | টঙ্গীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র অর্থ ও প্রদক প্রদান - News Bangla 24 BD
News Head

টঙ্গীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র অর্থ ও প্রদক প্রদান


টঙ্গী প্রতিনিধি : টঙ্গীতে শহীদ স্মৃতি বৃত্তি প্রকল্পের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদপত্র নগদ অর্থ ও প্রদক প্রদান অনুষ্ঠান মঙ্গলবার টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে শহীদ স্মৃতি বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, টঙ্গী পৌরসভার সাবেক মেয়র এড. আজমত উল্লা খান, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরন, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এড. শওকত আলী, সভাপতি শেকানুল ইসলাম শাহী, সম্মিলিত সাংস্কৃতিক জোট টঙ্গী শাখার সাধারণ সম্পাদক জহিরুল আলম বাধন, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন মিয়া, শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহম্মেদ, টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, শহীদ স্মৃতি বৃত্তিপ্রকল্পের সাবেক চেয়ারম্যান বি.এম. মাহাবুব উল্লাহ, শহীদ স্মৃতি বৃত্তিপ্রকল্প মহাসচিব খলিলুর রহমান, শিক্ষা সচিব এস এম সোবাহান ইকবাল, ভাইস চেয়ারম্যান আবু সালেক, জামান সিকদার, জাকির হোসেন মাস্টার, তহিদুল ইসলাম, বিল্লাল হোসেন, আনোয়ার হোসেন গগন, মোয়াজ্জেম হোসেন, আবু তাহের, রফিকুল ইসলাম, সম্রাট শরীফ, তাসলিমা সুলতানা, সামিনা হক প্রমুখ। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও পদক প্রধান করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ