টঙ্গীতে প্রতারক চক্রের ৯ সদস্যকে আটক
টঙ্গী প্রতিনিধি : টঙ্গীর খড়তৈল এলাকা একটি বাড়ি থেকে প্রতারক চক্রের ৯সদস্যকে আটক করেছে টঙ্গী থানা পুলিশ। এসময় পুলিশ প্রতারক চক্রের হাত থেকে প্রায় ৬০জনকে উদ্ধার করেছে।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে আটক করেছে ।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী থানার এসআই চন্দ্রন দে খরতৈল গ্রামের ফিরোজ আলমের বাড়িতে অভিযান চালিয়ে ওই বাড়ির নিচতলা, দ্বিতীয় তলা, পঞ্চম তলা, ৬ষ্ঠ তলা ও পাশের মেম্বারের বাড়ি থেকে ৬০জনকে উদ্ধার করে। এই প্রতারক চক্র বিভিন্ন জেলার গরিব ও নিরীহ লোককে আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য লাইফওয়ে বাংলাদেশ (প্রা:) লিঃ নামে একটি কোম্পানীতে চাকুরী দেওয়ার নাম করে তাদের কাছ থেকে ৫০, ৬০ ও ৭০ হাজার টাকা করে নিয়েছে বলে জানা যায়।
কিন্তু চাকুরী না দিয়ে তাদেরকে বিভিন্ন জেলা থেকে এনে ফিরোজ আলমের বাড়ির বিভিন্ন ফ্ল্যাটে জানাল বন্ধ করে রুমের ভিতর আটকিয়ে রাখে। প্রতারক চক্রের মূল হোতা ধরাছোয়ার বাইরে থাকলেও তাদের দায়িত্বে থাকা ইমরান হোসেন, আশরাফুল ইসলাম, আব্দুল মান্নান, বাবুল হোসেন, মোঃ হাসান, সাদ্দাম হোসেন, সাজাদ হোসেন, আল মামুন ফয়সাল, সানোয়ার হোসেন, শামীম মিয়াকে আটক করে টঙ্গী থানায় নিয়ে যায় এবং তাদের ব্যবহৃত হাং নতুন মডেল ১টি, আর টি আর এপাসি ১টিসহ ২টি মোটরসাইকেল জব্ধ করা হয়েছে।
এব্যাপারে বাড়ির মালিক ফিরোজ আলমের কাছে জানতে তিনি ভাড়াটিয়াদের ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি এবং তার কাছে ভাড়াটিয়ার কোন ছবি এবং জীবনবৃত্তান্ত দেখাতে পারেনি।
জানা যায়, আটককৃত প্রতারকদেরকে ছাড়িয়ে নিতে এবং ঘটনা ধামাচাপা দেয়ার জন্য জোর চেষ্টা চলছে বলে এলাকাবাসী জানান।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি 