উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশ
কালীগঞ্জ প্রতিনিধি : জাতিসংঘ কর্তৃক স্বল্পোন্নত দেশের তালিকা হতে উন্নয়নশীল মর্যাদায় বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বরে থেকে একটি আনন্দ শোভাযাত্রা উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলার শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা প্রকৌশলী শফিকুর রহমান ভূইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আক্তারুজ্জামান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ছাড়াও উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয়, কালীগঞ্জ থানা, পৌরসভা ও উপজেলার সকল দপ্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি 