গাজীপুর মেট্রোপলিটন আইন পাস হবে দ্রুতই- স্বরাষ্ট্রমন্ত্রী
মেট্রোপলিটান সিটি ঘোষণা করা হয়েছে গাজীপুরকে এবং গাজীপুর মেট্রোপলিটান আইন সংসদে উত্থাপিত হয়েছে। রিপোর্টও দিয়েছে সংসদীয় কমিটি। অপেক্ষা পাসের। পার্লামেন্ট যে দিন শুরু হবে তার কয়েক দিনের মধ্যেই গাজীপুর মেট্রোপলিটান আইন পাস হয়ে যাবে। গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ এড. জাহাঙ্গীর আলম কর্তৃক প্রতিষ্ঠিত জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন’র বৃত্তি প্রদান অনুষ্ঠানে শুক্রবার বিকেলে শহীদ বরকত স্টেডিয়ামে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ্জ্জুামান খান কামাল ওই কথা বলেন
মন্ত্রী আরো বলেন- পুলিশ কমিশনার যখন মনে করেন বিএনপি সমাবেশ করলে বিশৃংখল পরিস্থিতি হতে পারে কিংবা কোন রকম আশংকা থাকে তখনই তারা সমাবেশ থেকে বিরত থাকতে বলেন।
তাছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আমরা উন্নয়নের মহাসড়কে। আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট অল্পদিনের মধ্যেই মহাকাশে উৎক্ষেপণ করা হবে। দৃশ্যমান হয়ে যাচ্ছে মেট্রোরেল। এলিভেটেড এক্সপ্রেস দৃশ্যমান হচ্ছে। দৃশ্যমান হয়েছে গর্বের পদ্মা সেতু। এই সেতুর জন্য কারো নিকট হাত পাততে হয়নি। আমরা সেই জাতি যারা মাথা উচু করে দাড়াতে পারে এবং বাঁচতে পারে। আমরা এখন কারো সহযোগিতা কামনা করিনা।
জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি আখতারউজ্জামান, জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন অর রশিদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড, মোঃ গিয়াস উদ্দিন, ডুয়েটের ভিসি প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর মহনগর আ’লীগ নেতা এড. মোঃ শফিকুল ইসলাম বাবুল, এড. ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানের উদ্যোগকে স্বাগত জানান এবং ভূয়সী প্রশংসা করেন। পরে মন্ত্রী কিছু শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন।

ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
ভূমি কর আদায়ে শতভাগ সাফল্যের পথে ঢাকা জেলা প্রশাসন
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী 