News Bangla 24 BD | গণহত্যা দিবস উপলক্ষ্যে জয়দেবপুর পিটিআইতে আলোচনা সভা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head

গণহত্যা দিবস উপলক্ষ্যে জয়দেবপুর পিটিআইতে আলোচনা সভা অনুষ্ঠিত


 ২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে গাজীপুরের জয়দেবপুর পিটিআই তে রোববার বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে জয়দেবপুর পিটিআই এর সুপারিনটেন্ডেন্ট থন্দকার দঅন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কাজী আলিমউদ্দিন বুদ্দিন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হাতেম আলী,গাজীপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব মোঃ মোমিন উদ্দিন আহেম্মদ, পিটিআই এর সহকারী সুপারিনটেন্ডেন্ট মোঃ হাসানারুল ফেরদৌস, ইন্ট্রাক্টর সুলতান উদ্দিন মোকামী, শিউলী বেগম,শফিকুল ইসলাম এবং রুমা আকতার। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলিম উদ্দিন বুদ্দিন বলেন, স্বাধীনতার পূর্বে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষরা সবচেয়ে বেশী অবহেলিত ছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষকদেরকে সবচেয়ে বেশী মর্যাদা দিয়েছেন। তিনি সব প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করন করেছিলেন। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনকের স্বপ্ন পূরনে কাজ করছেন। আজকের তিনি আমাদের দেশকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে, একটি আতœমর্যাদা সম্পন্ন দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ