News Bangla 24 BD | কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - News Bangla 24 BD
News Head

কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, পুলিশ সুপার মো: মেহেদুল করিম, জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, সরকারী, বে-সরকারী, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক সংগঠন সহ অন্যান্য সংগঠন, সাধারন মানুষ স্বাধীনতার বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কুড়িগ্রাম স্টেডিয়াম মাঠে সারাদেশের সাথে একযোগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এছাড়াও জেলার উলিপুর,রৌমারী,রাজিবপুর রাজারহাট, নাগেশ্বরী,চিলমারী সহ প্রত্যেক উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ