শহীদদের স্মরণে ৩০ লাখ গাছ লাগাবে বন ও পরিবেশ মন্ত্রণালয়
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ৩০ লাখ গাছ লাগাবে বন ও পরিবেশ মন্ত্রণালয়। জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদযাপনের লক্ষ্যে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদদের স্মরণে দেশী প্রজাতির এই ৩০ লাখ গাছ লাগানো হবে।
সোমবার বিকালে মন্ত্রণালয়ের সভা কক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদযাপন সফল করার লক্ষ্যে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভা এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বন ও পরিবেশ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। এতে একদিকে আমরা প্রতীকীভাবে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় ব্যাপক ভূমিকা রাখবে। এ কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে কাজে লাগানো হবে।’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, দেশে বর্তমানে ১ কোটি ১৭ লাখ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী রয়েছে। তাদের কাজে লাগিয়ে আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এ কর্মসূচিকে সফল করে তুলবো। এ বছর জুনে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সময় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এরই মধ্যে চারা উৎপাদনের জন্য বন বিভাগ তাদের প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী।
বৈঠকে জানানো হয়, বৃক্ষরোপণের জন্য যাতে পূর্ব থেকে স্থান নির্বাচন ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা যায় সেজন্য পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। -বাসস

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু, যেসব শিশু পাবে এই ক্যাপসুল
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রামপুরা হত্যা মামলা ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড
‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন 