News Bangla 24 BD | গাজীপুরে সঞ্চয় সপ্তাহ উদ্বোধন - News Bangla 24 BD
News Head

গাজীপুর জেলা প্রশাসক নাটমন্দ্রিরে ‘চল সবাই সঞ্চয় করি ডিজিটাল বাংলাদেশ গড়ার সহায়তা করি’- এই প্রতিপাদ্য বিষয়ে শনিবার সঞ্চয় সপ্তাহের উদ্বুদ্ধকরণ কার্যক্রমের আলোচনা সভা র‌্যালী উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ন কবীর। গাজীপুর জেলা প্রশাসন ও জেলা সঞ্চয় অফিস কর্র্র্তৃক জাতীয় কর্মসূচীর আলোকে অফিসের সহকারী পরিচালক মোছাম্মাৎ মাশহুদা বেগমের উপস্থাপনায় আলোচনা সভা র‌্যালী ও উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার ইয়াসির আরেফীন। র‌্যালীটি জেলা প্রশাসন নাট মন্দ্রির থেকে শুরু করে জেলা প্রশাসনের চত্বর ঘুরে পুনরায় নাট মন্দ্রিরে এসে শেষ হয়। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাবেক গাজীপুর জেলা আইনজীবি সমিতি সভাপতি এ্যাডঃ সুদীপ কুমার চক্রবর্তী,সাবেক মহিলা কলেজ উপাদাক্ষ ফাতেমাতোজহুরা, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক ও বিনোয়োগকারী পরিমল চদ্র দেবনাথ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ