গাজীপুর সিটি নির্বাচনে বিজিবি থাকবে ঃ হেলালুদ্দীন আহমদ
কামাল হোসেন বাবুল : গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫ মে’র নির্বাচনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে। নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন যে পদক্ষেপ গ্রহণ করেছে তা ইতিবাচক।
শনিবার দুপুরে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয় পরিদর্শন কালে নির্বাচন কমিশন’র সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই কথা বলেন।
তিনি আরো বলেন অবাধ, নিরপেক্ষ ও সাধারণ জনগণের ভোট নিশ্চিত করতে যা যা করা দরকার নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করবে।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ আরো বলেন- যে সকল প্রার্থী নির্বাচন উপলক্ষে মিছিল করে শোডাউন করছেন, তাদেরকে সতর্ক করা হবে। আমাদের ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। তারা তাদের বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচন সুষ্ঠু করার লক্ষে আইন-শৃংখলা রক্ষায় গাজীপুরের পুলিশ সুপারসহ আইজিপিকে অনুরোদ করা হয়েছে। কোন ধরনের অপতৎপরতা, অবৈধ কর্মকান্ড, অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদেরকে গ্রেফতারে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনে নিয়মিত আইন-শৃংখলা বাহিনীর সাথে বিজিবি মোতায়েন থাকবে। এ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার কোন পরিকল্পনা নেই।
সচিব তার বক্তব্যে আরো বলেন এ নির্বাচনে কিছু কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহার করার চিন্তা রয়েছে। তাছাড়া কিছু কিছু কেন্দ্রে সিসি ক্যামেরাও থাকবে। নির্বাচন কমিশনে বসেই যাতে কর্মতৎপরতা দেখা যায়। তবে ঠিক কতগুলো কেন্দ্রে এগুলো ব্যবহৃত হবে তা এখনো কমিশন চুড়ান্ত করেনি।
ওই সময় তার সঙ্গে রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল, জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তরের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
মালয়েশিয়ার উদ্দেশে বিকেলে রওনা হবেন প্রধানমন্ত্রী
খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন 