ঝিনাইদহে ৪০জন মাদক সেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পন
ঝিনাইদহ সংবাদাতাঃ
ঝিনাইদহে মাদক বিক্রেতাদের ৪০ জন আত্মসমর্পণ করেছেন। মাদক বিক্রি ও মাদক সেবন না করার অঙ্গীকার করে রোববার ঝিনাইদহ থানা চত্বরে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ ও পুলিশ সুপার মিজানুর রহমানের কাছে তারা আত্মসমর্পণ করেন। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সেই সাথে তাদের মিষ্টি মুখ করানো হয়েছে। আত্মসমর্পন করে মাদকসেবী ও ব্যবসায়ীরা বলেন, তাদের কেউ সঙ্গদোষে বা কেউ হতাশা থেকে মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েন। এতে করে তাদের পরিবারের সঙ্গে বিরোধ ও সমাজের মানুষ ঘৃনার চোখে দেখেন। এর থেকে পরিত্রাণ পেতে তারা পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমপর্ণ করলেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মিজানুর রহমান আত্মসর্পনকারীদের স্বাভাবিক জীবনে বহাল থাকার আহবান জানিয়ে বলেন, ঝিনাইদহকে মাদকমুক্ত করার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। গত বছর ৯ শতাধিক মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে। সেই প্রচেষ্টার অংশ হিসেবে সদর উপজেলার ৪০ জন আত্মসমর্পণ করলো। এসময় ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সদর থানার ওসি এমদাদুল হক শেখ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, ডিএসবি শাখার ওসি মীর শরিফুল হক, ডিবি ওসি জাহাঙ্গীর হোসেনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন 