ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে থাকার অঙ্গীকার বিএনপি- হাসান উদ্দিন সরকার
টঙ্গী প্রতিনিধি : মেয়র মান্নানের ঢাকার ডিওএইচএসের বাসায় হাসান উদ্দিন সরকারের ঘরোয়া বৈঠকের পর গতকাল থেকে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে । মান্নান ভক্ত হিসেবে পরিচিত গাজীপুর বিএনপির নেতাকর্মীরা হাসান উদ্দিন সরকারের টঙ্গীর আউচপাড়ার বাস ভবনে ঘরোয়া বৈঠক করেন। বৈঠকে তারা মেয়র এম.এ মান্নান ও হাসান উদ্দিন সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে বলেন, অসুস্থ মেয়র মান্নান গাসিক নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের নেতৃত্বে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। বৈঠকে হাসান উদ্দিন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক বসির উদ্দিন আহমেদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফ হোসেন হাওলাদার, যুবদল নেতা জসিম উদ্দিন বাট, গাজী সালাহ উদ্দিন, কামাল হোসেন, জিল্লুর রহমান, কামরুজ্জামান বিপ্লব, ফয়সাল হোসেন, সোহেল, ইউসুফ, কাওসার, হাসান, সুমন, আলমগীর হোসেন বাবু প্রমুখ। বৈঠকের আলোচনায় নেতারা বলেন, দল না বাঁচলে আমরা বাঁচব না। দলের এই দুর্দিনে কাঁদা ছুড়াছুড়ি, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধানের শীষকে বাঁচাতে হবে। দলের প্রত্যেকটি কর্মীকে মেয়র মান্নান হিসেবে হাসান উদ্দিন সরকারকে ভেবে নির্বাচনী মাঠে থেকে কাজ করতে হবে। এসময় মিথ্যা মামলায় জর্জরিত হওয়ার চিত্র তুলে ধরে নেতারা আবেগঘন বক্তৃতা প্রদান করেন। এদিকে গত সোমবার হাসান উদ্দিন সরকারকে দলীয় প্রার্থী ঘোষণার পর থেকে সাবেক গাজীপুর-২ আসন বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার কাশিমপুর, কোনাবাড়ি, বাসন, কাউলতিয়া, গাছা ও পূবাইলসহ বিভিন্ন এলাকার বিএনপি ও শরিক দলের নেতাকর্মীরা ফুলের তোড়া ও ধানের শীষের ছড়া নিয়ে দলে দলে নেতা কর্মী ও সাধারণ ভোটারগন হাসান উদ্দিন সরকারের সাথে সাক্ষাত করতে আসছেন। নেতাকর্মীদের আনাগোনায় হাসান উদ্দিন সরকারের স্থানীয় আউচপাড়ার বাসভবন ও আশপাশের এলাকা সরগরম হয়ে উঠছে। এদিকে গতকাল সকাল ১০ টায় হাসান উদ্দিন সরকারের নেতৃত্বে জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রিয় জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকার এবং এ্যাড. শহিদুজ্জামানসহ কেন্দ্রিয়, জেলা ও থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী গাজীপুর জেলা আঞ্চলিক রির্টানিং অফিসার জনাব রকিব উদ্দিন মন্ডলের নিকট মনোনয়নপত্র জমা জমা দেন। মো. হাসান উদ্দিন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তরুণ শক্তিকে সঠিকপথে ব্যবহার করলে একটি সুখী সমৃদ্ধশালী দে গঠন করা সম্ভব। কিন্তু তরুণ সমাজকে মাদকাসক্ত করে এই জাতিকে পঙ্গু করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। তিনি আরো বলেন, যে সরকার সাধারণ স্কুলের প্রশ্নপ্রত্র ফাঁস বন্ধ করতে পারে না তারা আবার সরকার দাবী করে কি করে ? রাস্তা-ঘাট-ব্রিজ করার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ শিক্ষিত জাতি গড়ে তোলা। অথচ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেয়া হচ্ছে। টঙ্গীতে নিজের প্রতিষ্ঠিত একটি সেরা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়ার তীব্র সমালোচনা করে তিনি বলেন, ব্যালটের মাধ্যমে বর্তমান সরকারের সব অপশাসনের জবাব দিতে হবে। অপরদিকে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে কেন্দ্রিয় জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাহউদ্দিন সরকার ইতিমধ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ আসন থেকে এমপি মনোনয়ন প্রত্যাশী বলে দলের বিভিন্ন সূত্রে জানা গেছে।

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 