News Bangla 24 BD | গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচ নেমোট বৈধ প্রার্থীর সংখ্যা ৩৬৪ জন - News Bangla 24 BD
News Head

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচ নেমোট বৈধ প্রার্থীর সংখ্যা ৩৬৪ জন


গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫ মে’র নির্বাচন উপলক্ষে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই সোমবার সম্পন্ন হয়েছে। এতে মেয়র পদে ০৯ জন, সাধারণ কাউন্সিলর (৫৭ ওয়ার্ডে) ২৭৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর (সংরক্ষিত ১৯ ওয়ার্ডে) ৮০ জনসহ মোট ৩৬৪ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। আর মেয়র পদে এক প্রার্থীসহ বাতিল করা হয়েছে সংরক্ষিত নারী ওয়ার্ডে ০৩ জন ও সাধারণ ওয়ার্ডে ১৯ প্রার্থীর মনোনয়নপত্র। গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে স্থাপিত রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায় মেয়র পদে ১০ জন প্রার্থীর মধ্যে ০৯ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে গণ্য হয়েছে। বাতিল হয়েছে ০১ জনের মনোনয়ন পত্র। তিনি হলেন স্বতন্ত্রপ্রার্থী আফসার উদ্দিন।
কাউন্সিলরদের মধ্যে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে যাদের মনোনয়নপত্র বাতিল হয় তারা হলেন সংরক্ষিত- ১’র কুলসুম বেগম, ০৯ নং ওয়ার্ডের রওশন আরা, ১৭ নং ওয়ার্ডের সুফিয়া আক্তার এবং সাধারণ ০৬ নং ওয়ার্ডের আশরাফ হোসেন, ০৭ নং ওয়ার্ডের জহিরুল ইসলাম, আক্তার হোসেন, ২১ নং ওয়ার্ডের আব্দুল হালিম, ২২ নং ওয়ার্ডের শাহজাহান সিরাজ, ২৪ নং ওয়ার্ডের মোঃ জাকির হোসেন, ২৭ নং ওয়ার্ডেও রফিকুল ইসলাম ও ৩১ নং ওয়ার্ডের রফিকুজ্জামান। তবে বাতিল ঘোষিত ওই সকল প্রার্থীরা সংবাদকর্মীদের জানিয়েছেন তারা তাদের প্রার্থীতা ফিরে পেতে আপিল করবেন। আগামী ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
সূত্র জানায় রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল প্রার্থী ও তাদের প্রস্তাবকারী এবং সমর্থনকারীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ