তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের দাবীতে সাংবাদ সম্মেলন-কর্ম বিরতীর আল্টিমেটাম
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিটে উন্নয়ন কর্মীদের উৎপাদন কর্মী হিসেবে নিয়োগের দাবীতে সংবাদ সম্মেলন করেছে আন্দোলন পরিচালনা কমিটি, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিট।
মঙ্গলবার সকাল ১১টায় কয়লাখনি গেট এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র (২৭৫ মেগাওয়াট) হারবিন ইন্টারন্যাশনাল কোম্পানীর অধীনে উৎপাদনকর্মী হিসেবে পূর্বে কর্মরত শ্রমিকদের নিয়োগের দাবীতে সাংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাইদ। এসময় তারা বলেন, আগামী ১৯তারিখের মধ্যে আমাদের ৩য় ইউনিটের শ্রমিকদের উৎপাদন কর্মী হিসেবে নিয়োগ প্রদানের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হলে ৩য় ইউনিটের বাঙ্গালী শ্রমিকরা ২১এপ্রিল সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করবে আল্টিমেটাম দেন। এসময় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের শতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।

গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে গাজীপুরে ছাগল, প্রাণিখাদ্য ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ
গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
নড়াইলে ১৪৩ শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দিলেন অতিরিক্ত আইজিপি
গাজীপুরে বয়লার বিস্ফোরণে ফার্নেস অয়েল তৈরি কারখানায় আগুন
বয়লার বিস্ফোরণের পর গাজীপুরে এক কারখানায় আগুন
তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল
গাজীপুরে বিপুল পরিমাণ জাল নোটসহ গ্রেপ্তার ২ 