News Bangla 24 BD | এবার গ্রিনলাইন বাস কেড়ে নিয়েছে যুবকের পা - News Bangla 24 BD
News Head
 জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ পালন, ‘পবিত্র কাবার দিকে তাকালাম, সব শব্দ হারিয়ে গেল’ ‘বাংলাবিদ’–এর সপ্তম আসরে মেধাবৃত্তি পাবে ১০ লাখ টাকা ‘তুরাগ নদীতে ছাত্রলীগের সাত কর্মীর লাশ’, দাবি গুজব: পুলিশ বিটিআই প্রযুক্তি ব্যবহারে ডেঙ্গু কমে আসছে : মেয়র শাহাদাত কৃষকের জীবনমান উন্নয়নে গবেষণাকে মাঠমুখী করার আহ্বান গাকৃবি উপাচার্যের ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান গাজীপুরে শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র‍্যালী : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, একজন গুরুতর আহত

এবার গ্রিনলাইন বাস কেড়ে নিয়েছে যুবকের পা


এবার রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় পা হারালেন এক যুবক। ওই যুবককে চাপা দেওয়ার পর গ্রিনলাইন পরিবহনের বাসটি এবং তার চালককে পুলিশ আটক করেছে।শনিবার (২৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে সেখানে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মো. রাসেল (২৫) নামে ওই যুবক একটি প্রাইভেটকার চালাচ্ছিলেন। তার গাড়িতে বাসটি ধাক্কা দিলে তার প্রতিবাদ জানাতে বাসটি থামাতে চেয়েছিলেন তিনি। কিন্তু বাসটি তার উপর দিয়েই চালিয়ে দেয়। শনিবার দুপুরের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় রাসেলকে।

ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুপুরে হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের একটি বাসের চাপায় তার বাম পা কাটা পড়ে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসে।”

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, “কদমতলী এলাকায় ফ্লাইওভারের ঢালে গ্রিনলাইন পরিবহন তার (রাসেল) প্রাইভেটকারকে ধাক্কা দেয়। তখন সে কার থামিয়ে বাসটিকে থামাতে যায়। বাস না থামিয়ে প্রথমে রাসেলকে ধাক্কা দেয়, পরে তার বাম পায়ের উপর চাপা দিয়ে চলে যায়।” বাসটিকে ধাওয়া করে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে আটক করা হয়। রাসেলকে ঢাকা মেডিকেল থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে, ২০ এপ্রিল রাজধানীর বনানীতে বিআরটিসি দ্বিতল বাসের চাপায় রুজিনা আক্তার (১৭) নামে এক তরুণীর ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। সে রাজধানীর নিকেতন এলাকার একটি বাসায় গৃহকর্মীর কাজ করে।

এর আগে, গত ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চাপায় হাত হারান তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। শমরিতা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাজীবকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। সাময়িক উন্নতির পর ১৬ এপ্রিল থেকে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। রাজীবের মস্তিষ্ক অসাড় হয়ে যায়। সেই থেকে আর জ্ঞান ফেরেনি তাঁর। গত ১৬ এপ্রিল দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ