News Bangla 24 BD | কাপাসিয়ায় সমবায়ীদের প্রশিক্ষণ - News Bangla 24 BD
News Head

কাপাসিয়া প্রতিনিধি : সমবায়ীদের পেশাগত মান ও দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনমুখী টেকসই সমবায় সমিতি গঠনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে গাজীপুর জেলা ভ্রাম্যমান ইউনিটের সহযোগিতায় দিনব্যাপি প্রশিক্ষণ শুরু হয়। ১৫ মে মঙ্গলবার দুপুরে কাপাসিয়া উপজেলা সভাক্ষে এ অনুষ্ঠান হয়।
সমবায় সমিতি গঠন, সাধারণ সভা, উৎপাদনমুখী সমবায় সমিতি, লাভজনক মৎস্য চাষ, রানীক্ষেত রোগ, তারকা রোগ, ক্ষুরা রোগ, আধুনিক কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি অফিসার আশীষ কুমার কর, উপজেলা ভেটেরিনারী সার্জণ ডা. শামীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীমা খাতুন, উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, জেলা সমবায় অফিসের প্রশিক্ষক মির্জা রাশিত আহমেদ প্রমুখ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ