News Bangla 24 BD | ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬

ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন


কিশোরগঞ্জ প্রতিনিধি:: কিশোরগঞ্জের ভৈরবে আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) বেলা ১১টায় ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকায় বঙ্গবন্ধু সড়কে তাঁর বাসভবনের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমান্ডার আবদুর রউফ স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক এ কে মোবারক আলী। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরীফ হোসেন, আবদুল হাকিমসহ অন্য নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমান্ডার রউফের কন্যা গীতালী হাসান, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, নরসিংদীর রায়পুরা ফজলুল হক স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সমাজ সেবক আজিজুর রহমান ভূঁইয়া, পিএসটিসির নির্বাহী পরিচালক ডা. নুর মোহাম্মদ এবং পরিবারের পক্ষ থেকে চাচাতো ভাই ডা. আবদুল্লাহ আল-মারুফ। বক্তারা স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ গ্রহণের জন্য ভৈরব পৌরসভার সাবেক মেয়র ইফতেখার হোসেন বেনুকে ধন্যবাদ জানান। কমান্ডার রউফের কন্যা গীতালী হাসান স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে তাঁর বাবার স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কমান্ডার আবদুর রউফ আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত হলেও তিনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের গৌরব। রাষ্ট্র তাঁকে স্বাধীনতা পদকে ভূষিত করেছে। তাঁর অবদান ও স্মৃতি ভৈরববাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও কে এম মামুনুর রশিদ বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা কমান্ডার রউফের নাম শুনে আসছি। তাঁর বীরত্বগাথা জাতি চিরদিন স্মরণ রাখবে। আজ তাঁর স্মৃতিস্তম্ভ উদ্বোধন করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। কমান্ডার রউফের স্মৃতি ও আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এবং তাঁর অবদান সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ