News Bangla 24 BD | ঝিনাইদহের কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষনা - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঝিনাইদহের কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষনা


ঝিনাইদহ সংবাদাতাঃ
ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদে ২০১৮-১৯ অর্থ বছরে ৭৯ লাখ ৪৪ হাজার ৪’শ সত্তর টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোন করারোপ ছাড়াই এ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়।বুধবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে জনসম্মূখে এ উন্মক্ত বাজেট ঘোষনা করেন কুমড়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আশরাফ। কুমড়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আশরাফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপি সচিব হাফিজুর রহমান। বক্তব্য রাখেন,আইয়ুব জোয়ারদ্দার,মুনতাজ উদ্দীন মন্ডল,সবুর গাজী,শিক্ষক শরিফুল ইসলাম,মাওলানা মিজানুর রহমান, এনজিও কর্মি ময়না খাতুন, মেম্বর আনোয়ার হোসেন,নজরুল ইসলাম,ইকতার আলী,আমজাত হোসেন, বাবলুর রহমান,মনিরুজ্জামান ,ববিতা খাতুন, উদ্দোগতা উদ্দোগতা সাগর হোসেন,জিল্লুর রহমান,মুনরুজ্জামান,ইউপি সদস্যগন প্রমূখ। উন্মক্ত বাজেট সভায় ইউপি সদস্য,ইউনিয়নের সকল স্কুলের শিক্ষক,ঈমাম,সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শিক্ষক, ব্যবসায়ী, সমাজকর্মীসহ ৬শতাধিক সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেটে রাজস্ব আয় ১০ লাখ ৯৮ হাজার টাকা,উন্নয়ন আয় ধরা হয়েছে ৫৪ লাখ ও অনুদান ধরা হয়েছে ১৪লক্ষ ৪৬ হাজার ৪’শ সত্তর টাকা টাকা সর্বমোট ২০১৮-১৯ অর্থ বছরে ৭৯ লাখ ৪৪ হাজার ৪’শ সত্তর টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয় ।এছাড়াও সদর উপজেলার ১৭ নং নলডাঙ্গা ইউনিয়ন পরিষদে ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় ১৭ নং নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেন জনসম্মুখে ৮১লক্ষ দশ হাজার ৬শত ৩৯ টাকার বাজেট ঘোষনা করেন। বাজেটে নিজস্ব আয় ধরা হয়েছে ৪লক্ষ ২১হাজার ৮শত টাকা, উন্নয়ন আয় ৫৭লক্ষ ৫৮হাজার টাকা,অনুদান-২৩লক্ষ ৫২হাজার ৬শত ৩৯ টাকা, সর্বমোট-৮১,১০,৬৩৯ টাকার বাজেট ঘোষনা করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন ইউ.পি সচিব মোঃ রবিউজ্জামান,ইউ.পি সদস্যবৃন্দ রেবেকা খাতুন,সাগরিকা খাতুন,হালিমা খাতুন,মিল্টন হোসেন,আঃ রশিদ,ইয়ারুল আলী,আবু জাফর,আঃ রাজ্জাক,আয়ুব মন্ডল,আসাদুল খাঁন,বাদশা বিশ্বাস,আব্দুল মান্নান সাংবাদিকবৃন্দ,এনজিও কর্মী, মানবাধিকার কর্মী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিভাগের অন্যান্য সংবাদ