তাসফিয়া হত্যার আরেক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যাকাণ্ডের ২০ দিনের মাথায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ বছর বয়সী ওই তরুণকে বুধবার (২৩মে) রাতে নগরীর নাসিরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনা জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,“গ্রেপ্তার তরুণ এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। সে তাসফিয়ার বাবার করা মামলার এজাহারভুক্ত আসামি।” তাসফিয়া হত্যাকাণ্ডের পর তার বন্ধু আরেক তরুণকে আগে গ্রেপ্তার করেছিল পুলিশ। এ নিয়ে গ্রেপ্তার আসামির সংখ্যা দুই এ দাঁড়াল। তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিনের করা মামলায় ছয়জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, গত ২ মে কর্ণফুলী নদী তীর থেকে উদ্ধার করা হয় সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়ার লাশ। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনও জানতে পারেনি পুলিশ। কক্সবাজার জেলার টেকনাফ থানার মোহাম্মদ আমিনের মেয়ে তাসফিয়া। চট্টগ্রাম নগরের ও আর নিজাম রোডের বাসায় পরিবারের সঙ্গে থাকত তাসফিয়া। আমিনের চার সন্তানের মধ্যে তাসফিয়া বড় মেয়ে।

কাঁটাবনের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল ২ তরুণের
আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ 