News Bangla 24 BD | বিআরটিসির ঈদ স্পেশাল বাসের টিকিট বিক্রি শুরু ৫ জুন - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বিআরটিসির ঈদ স্পেশাল বাসের টিকিট বিক্রি শুরু ৫ জুন


আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) স্পেশাল সার্ভিসের আগাম টিকিট বিক্রি শুরু হবে ৫ জুন।
আজ সোমবার সকালে ঈদে যাত্রী পরিবহনে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিসসহ অন্য প্রস্তুতি নিয়ে কর্মকর্তা ও ডিপো ম্যানেজারদের সঙ্গে সভা শেষে এ সিদ্ধান্ত হয়েছে।
মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ে এ সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঈদ স্পেশাল সার্ভিসে এবার থাকছে ৯০৪টি বাস। জরুরি প্রয়োজন মেটাতে ৫৪টি বাস স্ট্যান্ডবাই থাকবে ঢাকার বিভিন্ন স্থানে।
রাজধানীর মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, মোহাম্মদপুর, গাবতলী, মিরপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী বাস ডিপো ও ঢাকা ফুলবাড়িয়ার সিবিএস-২ হতে বিভিন্ন রুটের (ঢাকা হতে) আগাম টিকেট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ