News Bangla 24 BD | কমলাপুর স্টেশনে মানুষের দীর্ঘলাইন - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ট্রেনের আগাম টিকিটের জন্য কমলাপুর স্টেশনে মানুষের দীর্ঘলাইন। এ কারণে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে টিকিট প্রত্যাশীদের।

মঙ্গলবার সকাল থেকে এ কারণে স্টেশন এলাকায় তিল ধারণের জায়গা ছিল না। লাইনের সবাইকে টিকিট দেওয়াও সম্ভব নয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

দুপুরে স্টেশন ঘুরে দেখা যায়, অগ্রিম টিকিটের জন্য দীর্ঘলাইনে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। কাউন্টারের সামনে থেকে শুরু করে মানুষের লাইন গিয়ে ঠেকেছে প্রধান সড়কের কাছাকাছি। টিকিট প্রত্যাশীদের ভিড়ে স্টেশন এলাকা যেন জনসমুদ্রে পরিণত হয়েছে। এরই মধ্যে নিরাপত্তা নিশ্চিত করছিল র‌্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থা।

টিকিট কিনতে আসা হাসানুজ্জামান বলেন, ‘গ্রামের বাড়ি দিনাজপুর যাব। সেহরি খেয়ে ভোর ৪টার সময় এসে লাইনে দাঁড়িয়েছি। অবশেষে ৩টি টিকিট অনেক কষ্ট করে পেয়েছি। এখন খুব ভাল লাগছে।’

তার মতো অনেক যাত্রী অপেক্ষায় আগাম টিকিটের জন্য লাইনে ছিলেন। অনেকেই টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

স্টেশন থেকে জানানো হয়েছে, মঙ্গলবার আগামী ১৪ জুনের ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে মোট ২৬টি কাউন্টারে একযোগে শুরু হয়েছে টিকিট বিক্রি। এর মধ্যে নারীদের জন্য সংরক্ষিত কাউন্টার আছে দুইটি।

স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা আছে। সবাই ট্রেনের টিকিট চাইলে কীভাবে দেবো? তারপরও চেষ্টা করছি সবাইকে টিকিট দেওয়ার। প্রতিদিন ২৭ হাজার ৪৬১টি টিকিট বিক্রি করা হয়। এর মধ্যে ২৫ শতাংশ টিকিট এসএমএস বা অনলাইনের মাধ্যমে বিক্রি হয়। ১০ শতাংশ সংরক্ষিত টিকিট। বাকি ৬৫ শতাংশ স্টেশন থেকে দেওয়া হবে।

জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসিন ফারুক বলেন, ‘ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ রেলওয়ের নিজস্ব বাহিনী তৎপর রয়েছে। কোনো ধরনের টিকিট কালোবাজারি নেই।’

এ বিভাগের অন্যান্য সংবাদ