News Bangla 24 BD | শাহবাগে র‍্যাবের হাতে আটক ইমরান এইচ সরকার - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

শাহবাগে র‍্যাবের হাতে আটক ইমরান এইচ সরকার


গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারকে আটক করেছে র‌্যাব-১০। আজ বুধবার বিকালে তাকে রাজধানীর শাহবাগ থেকে আটক করা হয়। এ সময় ইমরান একটি কর্মসূচিতে ছিলেন।

র‌্যাবের মুখপাত্র কমান্ডার মুফতি মাহমুদ খান ইত্তেফাক অনলাইনকে জানান, অভিযোগের প্রেক্ষিতে ডা. ইমরান এইচ সরকারকে আমরা আটক করেছি। তবে বিষয়টি যাচাইবাছাই চলছে।র‌্যাব-১০ এর একটি টিম ‘ক্রসফায়ারের নামে নির্বিচারে মানুষ খুন’ এর প্রতিবাদে আজ বিকাল চারটায় শাহবাগ মোড়ে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সেখানে সমেবেত হয়। এসময় র‌্যাব-১০ এর দু’টি গাড়ি থেকে প্রায় ২০-২৫ জন সদস্য সমাবেশস্থল ঘিরে ফেলে। সমাবেশ থেকে ‘কথা বলার’ কথা বলে ইমরান এইচ সরকারকে গাড়িতে উঠিয়ে নেয়।

এই সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা বাঁধা দিতে এলে র্যাব সদস্যরা তাদের লাঠিপেটা করে এবং অস্ত্র বের করে ভয় দেখায়। এ সময় একজন আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে ডা. ইমরান এইচ সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ