গাজীপুর সিটি নির্বাচনে দায়িত্ব পালন করবে ৫ হাজার ৯শ ৫০ আনসার- দিলিপ কুমার
২৬ জুন রোজ মঙ্গলবারের গাজীপুর সিটি নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর জেলা আনসার ভিডিপি কার্যালয়ে রোববার বিকেলে এক নির্বাচনী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন আনসার ভিডিপি’র উপ-মহাপরিচালক (অপারেশন) দিলিপ কুমার বিশ^াস।
তিনি বলেন- গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪২৫ টি ভোট কেন্দ্রের জন্য আনসার ও গ্রাম প্রতিক্ষা বাহিনীর সর্ব মোট (অঙ্গীভূতসহ) ৫ হাজার ৯ শ ৫০ জন আনসার দায়িত্ব পালন করবে। এর মধ্যে শুধু পুরুষ ভোট কেন্দ্রে ১ জন পিসি, ১ জন এপিসি ও ১২ জন পুরুষ আনসারসহ মোট ১৪ জন আনসার দায়িত্বরত থাকবেন। আর মহিলা কেন্দ্রের জন্য থাকবেন ১ জন পিসি, ১ জন এপিসি, ২ জন পুরুষ আনসার ও ১০ জন মহিলা আনসারসহ মোট ১৪ জন। অপরদিকে পুরুষ ও মহিলা যৌথ ভোট কেন্দ্রের জন্য অনুরূপভাবে ১৪ জন পুরুষ ও মহিলা আনসার দায়িত্বে থাকবেন।
অনুষ্ঠানে সাংবাদিকদেরকে তিনি আরো জানান- ৪২৫ জন অঙ্গীভূত পিসি, ৪২৫ জন এপিসি, ২ হাজার ৯ শ ৭০ জন পুরুষ ও ২ হাজার ১ শ ৩০ জন মহিলা আনসার নির্বাচনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন-আনসার ও ভিডিপি ঢাকা রেঞ্জের পরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী। তাছাড়া সভায় অন্যান্যের মধ্যে জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মোঃ সিরাজুর রহমান ভূঞাসহ আনসার ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সভায় প্রধান অতিথি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন।
গাজীপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানায়ায় অঙ্গীভূত আনসারদের পাশাপাশি প্রতি কেন্দ্রে ৩ জন করে ৪২৫ কেন্দ্রে মোট ১ হাজার ২ শ ৭৫ জন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন থাকবে।
সমন্বয় সভায় স্টাইকিং ফোর্স হিসেবে ৪টি টিম নির্বাচনের দিন মাঠে থাকবে। ১ম টি টঙ্গীতে ৪৩ নং হতে ৫৭ নং ওয়ার্ড পর্যন্ত, ২য় টি জয়দেবপুর ১ নং হতে ৪২ নং ওয়ার্ড পর্যন্ত, ৩নং টি জেলা ম্যাজিষ্ট্রেটের সাথে এবং ৪র্থ টি রিজার্ভ / ব্যাক আপ টিম হিসেবে দায়িত্ব পালন করবে।
সার্কেল অ্যাডজুট্যান্ট মকবুলা মঞ্জুর সমন্বয় সভাটি সঞ্চালনা করেন।

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা 