News Bangla 24 BD | ডিআইজি হলেন ৯ পুলিশ কর্মকর্তা - News Bangla 24 BD
News Head
 কওমি মাদ্রাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে: পটিয়ায় এমপি এনাম সিলেটে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ শ্রমমন্ত্রীর গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি গাজীপুরে সাড়ে পাঁচ লাখের অধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল আইজিপির সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ গাজীপুরে ডিবির অভিযানে কাভার্ড ভ্যান থেকে ১২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ২ টঙ্গীতে ৫১ কোটি টাকা ব্যয়ে ৩টি সড়কের নির্মাণ কাজের উদ্বোধন গাজীপুরে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাপাসিয়ায় ইউএইচওর বদলি বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বাংলাদেশ পুলিশের দুইজন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বদলি করা হয়েছে। আর ৯ জন অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি পদে পদোন্নতি দিয়ে চলতি দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক আদেশে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।

বদলিকৃত দুই ডিআইজি হলেন– সিআইডির লুত্ফর রহমান মন্ডলকে এপিবিএনে ও পুলিশের বিশেষ শাখার (এসবি) মল্লিক ফখরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া ৯ জন অতিরিক্ত ডিআইজিকে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।

তারা হলেন-অতিরিক্ত ডিআইজিদের মধ্যে সিআইডি’র অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলমকে সিআইডি’র ডিআইজি (চলতি দায়িত্বে), এসবি’র অতিরিক্ত ডিআইজি মো. তওফিক মাহবুব চৌধুরী এসবি’র ডিআইজি (চলতি দায়িত্বে), ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) কৃষ্ণপদ রায়কে (ডিআইজি-চলতি দায়িত্বে) নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মদ পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে) টিআর পদে, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেনকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে), পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি এ কে এম হাফিজ আক্তার আরএমপি’র পুলিশ কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে), পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে) ও ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার মো. আবদুল বাতেনকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে) নিয়োগ দেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ