স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মানুষের আয়ু বৃদ্ধি পেয়েছে : নাসিম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আওয়ামী লীগ সরকার বদ্ধ পরিকর। দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ফলে আজ বাংলাদেশের মানুষের আয়ু বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশ পুষ্টি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে বিনা পয়সায় ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হচ্ছে। এই ভিটামিন খাওয়ার মধ্য দিয়ে শিশুরা সুস্থ-সবল হয়ে উঠবে।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি ক্লিনিকসহ উপজেলা ও জেলা পর্যায়ে হাসপাতালগুলোর মানোন্নয়নসহ স্বাস্থ্য কর্মীরা জনগণের সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন।
শনিবার বেলা ১১টার দিকে পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৮ (১ম রাউন্ড) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, সিভিল সার্জন ডা. মো. তাহাজ্জেল হোসেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রিয়াজুল হক রেজা প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার সরকার স্বাস্থ্য ক্ষেত্রে এক দৃষ্টান্তমূলক রোল মডেলে পরিণত হয়েছে। ফলে দেশে এখন শিশু মৃত্যুর হার কমেছে।
মন্ত্রী বলেন, ভারতের অর্থায়নে দেশে ৪টি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের কাজ চলছে। তার মধ্যে পাবনায় একটি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ জন
স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা 