ঝিনাইদহে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়।
মঙ্গলবার বিকেলে কলাবাগান এলাকায় আলাদ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-ওই এলাকার মৃত মন্নু মিয়ার ছেলে সাগর শেখ (৫০), অপু শেখ (৩২) ও সানোয়ার হোসেনের ছেলে ইমন হোসেন (১৯)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কলাবাগান এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজাসহ সাগর ও অপুকে এবং ৪ পিস ইয়াবাসহ ইমনকে আটক করা হয়। গ্রেফতারকৃত ইমন এবং সাগর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক রাসেল আলী, এএসআই শেখ আববাস উদ্দিন আহমেদ, সিপাই সাইদুল হক উপস্থিত ছিলেন।

সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান 