News Bangla 24 BD | রিক্সা চালিয়ে ছেলেকে আর অনার্স পড়াতে পারছেন না আমিরুল - News Bangla 24 BD
News Head
 ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে

রিক্সা চালিয়ে ছেলেকে আর অনার্স পড়াতে পারছেন না আমিরুল


জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের রিক্সা চালক আমিরুলের বুকের ৬টি হাড় ভাঙ্গা। দুর্ঘটনায় তার পঙ্গু জীবন। বেঁচে থাকার তাগিদে এ অবস্থায় তিনি রিক্সা চালান। স্ত্রী রিতা খাতুনও কিডনি ও হার্টের রোগী। দুইজন মিলে মাসে প্রায় ৬/৭ হাজার টাকার ওষুধ লাগে। সংসারে তিনিই একমাত্র উপার্জনক্ষম মানুষ। ছেলে অনার্স পড়েন ঝিনাইদহ সরকারী কেসি বিশ্ববিদ্যালয় কলেজে। মেয়ে দশম শ্রেনীর ছাত্রী। সংসার চালাতে তিনি হিমশিম খাচ্ছেন। রিক্সা চালিয়ে কোন কোন দিন মালিক ভাড়ায় দিতে পারেন না। ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়ার মৃত শেখ আব্দুস সাত্তারের ছেলে আমিরুল ইসলাম। ৪৬ বছর বয়সে তার শরীরের বৃদ্ধ’র ছাপ। ডায়াবেটসিসহ নানা রোগের কারণে মালিকরা ভাল রিক্সাও তারা তাকে দেন না। ফলে পুরানো জং ধরা রিক্সার প্যাডেলেই ঘুরছে আমিরুলের ভাগ্যের চাকা। ব্যাপারীপাড়ার ওয়ার্ড কমিশনার সাইফুল ইসলাম মধু জানান, আমিরুল খুবই হতদরিদ্র মানুষ। তার নিজস্ব একটা রিক্সা থাকলে কোন রকম দিনটা চালিয়ে নিতে পারতো। আমিরুল জানান, চারজনের সংসার চলে রিক্সার উপর। প্রতিমাসের ওষুধ, ছেলে মেয়ের পড়ালেখা ও ঘরাভাড়া দিতে অসুস্থ শরীর নিয়ে তিনি রাত দিন রিক্সা চালান ঝিনাইদহ শহরে। অর্থের অভাবে একমাত্র ছেলের অনার্স পড়াও বন্ধের উপক্রম হয়েছে। তিনি দুই সন্তানের পড়ালেখা করানোর জন্য সমাজের দানশীল ও বিত্তবানদের কাছে একটি রিক্সা কেনার আর্থিক সহায়তা চেয়েছেন। আমিরুলের সাথে যোগাযোগ ও আর্থিক সহায়তা পাঠাতে পারেন বিকাশ নং ০১৯৬৬-৭৮৩৫৫৬।

এ বিভাগের অন্যান্য সংবাদ