News Bangla 24 BD | কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার :৪ - News Bangla 24 BD
News Head
 ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ডাকাত গ্রেফতার :৪


কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লিবিদ্যুৎ এলাকা থেকে  চার ডাকাত গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

বুধবার রাত সাড়ে এগারটার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলো , বগুড়া শেরপুর থানার উদগাও এলাকার মৃত. আলাল হোসেনর ছেলে মোঃ লুৎফর মিয়া (৩৮), সিরাজগঞ্জ জেলার তারাশ থানার চক-মোলো এলাকার মো. সাত্তার হোসেনের ছেলে মোঃ সাইদুল ইসলাম (২৫), একই থানার রানীর হাট এলাকার মৃত. কছিম উদ্দিনের ছেলে মোঃ খয়বর রহমান (২৩) ও নাটোর জেলার সিংড়া থানার নিশ্চিন্তপুর এলাকার মোঃ আনছার আলীর ছেলে মোঃ শাহজাহান (২২)।
পলিশ সুত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার সিপি বাংলাদেশ লিঃ নামক ফ্যাক্টরীর ২০০ গজ পূর্ব দিকে ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপনে এ সংবাদের ভিত্তিতে এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্ত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪ জন সশস্ত্র ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হলেও ডাকাত দলের অন্যান্য সদস্যরা দৌঁড়ে পালিয়ে যায়। এসময় ডাকাত দলের সাথে থাকা ও ফেলে যাওয়া অস্ত্রসহ ২টি লম্বা রামদা, ৩টি লোহার জিআই পাইপ ও ৪টি লাঠি উদ্ধার ও ডাকাত দলের ব্যবহৃত মেট্রো-ট-১৪-৬৭০৯ নম্বরের একটি ট্রাকও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত মোঃ লুৎফর মিয়ার নামে বগুরা,রাজশাহী ও চারঘাট থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃত ডাকাতদের বৃহস্প্রতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন , গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্রসহ চারজন ডাকাত গ্রেফতার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ