টঙ্গীতে র্যাবের হাতে গাঁজাসহ তিন জন আটক
খবর বিজ্ঞপ্তি : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই অবৈধ অস্ত্র ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন সদস্যদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে অভিযান পরিচালনা করে আসছে।
বৃহস্পতিবার র্যাব-১, স্পেশালাইজ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার টঙ্গী থানাধীন এরশাদনগর এলাকা ৭নং ব্লক জনৈক মোঃ জসিম উদ্দিন এর বাসার সামনে গাঁজা ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গাজীপুর জেলার টঙ্গী থানাধীন এরশাদনগর এলাকা ৭নং ব্লক জনৈক মোঃ জসিম উদ্দিন এর বাসার সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। ছোটন মিয়া(৫০), পিতা-মৃত জয়নাল মিয়া, সাং-এরশাদনগর, ৬নং-ব্লক, ২। মোঃ সুজন মিয়া(২৬), পিতা-মৃত সেন্টু মিয়া, ৩। বাবুল মিয়া(৩০), পিতা-মৃত মান্নান মিয়া, উভয় সাং-এরশাদনগর, ৭নং ব্লক, সর্ব থানা-টঙ্গী, জেলা-গাজীপুরদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের এর দেহ তল্লাশী করে ধৃত আসামীদের নিকট হইতে সর্বমোট ২০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ২০ পুরিয়া গাঁজার ওজন অনুমান ৭০ গ্রাম। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুর জেলার বিভিন্ন স্থানে গাঁজা ক্রয়-বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা নিজ হেফাজতে রাখিয়া ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের (সংশোধন ২০০৪) এর ১৯(১) এর টেবিল ৭(ক)/২৫ ধারার অপরাধ করিয়াছে।

টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ 