News Bangla 24 BD | কাপাসিয়ায় কৃষকের পাঁচ গরু চুরি - News Bangla 24 BD
News Head
 ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার রাজধানীর আদাবরে কুপিয়ে টাকা ছিনতাই: ‘কবজি কাটা’ গ্রুপের ৫ জন গ্রেফতার সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মেসির রেকর্ড ভাঙা হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে

কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর গ্রাম থেকে বৃহষ্পতিবার রাতে দুই কৃষকের পাঁচটি গরু চুরি হয়েছে। আগামী ঈদুল আযহার সময় তারা গরুগুলো বিক্রির উদ্দেশে মোটাতাজা করেছিলেন বলে জানান কৃষকেরা।
ওই গ্রামের শাহজাহান খানের ছেলে কৃষক মো. মুরাদ খান বলেন, গভীর রাতে তার গোয়াল ঘরের তালা ভেঙ্গে তিনটি গরু চোরে নিয়ে যায়। অপর কৃষক হাবিবুল্লাহ খান বলেন, একই উপায়ে একই রাতে তারও দুটি গরু চুরি হয়।

কৃষকেরা জানান, আগামী ঈদুল আযহার সময় তারা গরুগুলো বিক্রির উদ্দেশে মোটাতাজা করেছিলেন। এগুলো শংকর জাতের গরু। বর্তমানে গরুগুলোর বাজারমূল্য কমপক্ষে চার লাখ টাকা।
কাপাসিয়া থানার কর্তব্যরত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) রাহাত জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দিতে আসেনি। তবে ঘটনা শুনেছি। গরুগুলো উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। ঈদকে সামনে রেখে গরু চুরি ঠেকাতে পুলিশি টহল বাড়াতে নানামুখী কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ