শপথ নিলেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম
গাজীপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও কাউন্সিলরগণ শপথ নিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে শপথ বাক্য পাঠ করান। আর কাউন্সিলরদের শপথ পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী প্রকৌশলী মো.মোশাররফ হোসেন।
২৬ জুন ২০১৮ তারিখে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রতিপক্ষ বিএনপি সমর্থিত হাসান উদ্দিন সরকারকে পরাজিত হয়ে মেয়র নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি কর্পোরেশন হওয়ার পর তিনি হয়েছেন এই মহানগরীর দ্বিতীয় নগর পিতা। এ সিটিতে এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট দিয়েছেন ভোটাররা।
সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মো.জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে চার লাখ ১০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদন্ধী বিএনপির হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পান এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন 