News Bangla 24 BD | কালীগঞ্জে প্রতিমন্ত্রী চুমকিকে গণ সংবর্ধনা - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কালীগঞ্জে প্রতিমন্ত্রী চুমকিকে গণ সংবর্ধনা


কালীগঞ্জ সংবাদদাতা : গাজীপুরের কালীগঞ্জে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপিকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। রাষ্ট্র পরিচালনায় সরকারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে ৫০টি মন্ত্রণালয়ের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শীর্ষ দ্বিতীয় স্থান অর্জন করায় এবং সততা, দক্ষতা ও সরকারের গৃহিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পুরস্কৃত হওয়ায় শনিবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে প্রতিমন্ত্রীকে উপজেলা পরিষদ চত্ত্বরের শহীদ ময়েজউদ্দন মুক্তমঞ্চে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম তারিকুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা পরিমল চন্দ্র ঘোষ, শরীফুল ইসলাম সরকার তোরণ, কামাল উদ্দিন দেওয়ান, মোয়াজ্জেম হোসেন পলাশ, শফিউল কাদের নান্নু, আমজাদ হোসেন স্বপন, আহমেদুল কবির, শাহআলম দেওয়ান, সেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম সিজু, যুবলীগ নেতা হারুন-অর-রশিদ টিপু, বাদল হোসেন, রেজাউর রহমান আশরাফী খোকন, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, সাদিকুর রহমান ভূইয়া, আলী আল-রাফু-অমিত প্রমুখ। এ সময় জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণ-সংবর্ধনাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে আসা হাজার হাজার নারী-পুরুষ সমবেত হয়। আর চুমকি আপা, চুমকি আপা ম্লোগানে মুখরিত হাজার হাজার নারী-পুরুষের পদভারে উপজেলা পরিষদ চত্ত্বর হয়ে উঠে বিশাল জন সমুদ্র। এ সময় কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। পরে একই মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ সময় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন, যতদিন বেঁচে থাকি আমার শহীদ পিতা ময়েজউদ্দিনের আদর্শে ও আপনাদের সাথে আপনাদের ভালবাসা নিয়ে বাচঁতে চাই। আপনারা শুধু দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তা কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে পারি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা বিজয়ে তিনি কালীগঞ্জের সর্ব-সাধারণের কাছে সহযোগীতা ও দোয়া কামনা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ