News Bangla 24 BD | ঝিনাইদহে ৩ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

ঝিনাইদহে ৩ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন


ঝিনাইদহঃ
সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর প্রাণ প্রকৃতি সাজাই’ এই শে¬াগানে ঝিনাইদহে ৩ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোদেজা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জিএম আব্দুর রউফ, বিভাগীয় বন কর্মকর্তা খোন্দকার গিয়াস উদ্দিন, জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি খালেদা খানম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরী। আলোচনা সভার পুর্বে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। এবারের মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের ৪৪ টি স্টল স্থান পেয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ