News Bangla 24 BD | কালিয়াকৈরে ড্রামট্রাকের নিচে চাপা পড়ে পথচারী নিহত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কালিয়াকৈরে ড্রামট্রাকের নিচে চাপা পড়ে পথচারী নিহত


কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালিয়াকৈরে ড্রামট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাত পরিচিত এক পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় এ র্দুঘটনা ঘটে।
জানা যায়, ওই দিনে দুপুরে গাজীপুরের কোনাবাড়ী থেকে ঢাকা মেট্রো চ ১৫-৩১৪৭ নম্বরের একটি ড্রামট্রাক ট্ঙ্গাাইল যাচ্ছিল । পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় দ্রুত রাস্তা পার হওয়ার সময় ওই ড্রামট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাত পরিচিত এক পথচারী ঘটনাস্থলেই মারা যায় । পুৃলিশ ঘাতক ড্রামট্রাকটি জব্দ ও ট্রাকের চালক মোঃ নুরুল ইসলামকে আটক করেছে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ওই পথচারীর কোন পরিচয় পাওয়া যায় নাই।
কোনাবাড়ী হাইওয়ে থানার এস আই মোঃ মোহসিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো নিহত ওই পথচারীর কোন পরিচয় পাওয়া যায় নাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ