বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়
পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি) কর্তৃক বাস্তবায়িত ও রুটগার্স, নেদারল্যান্ড এর সহযোগিতায় পরিচালিত হ্যালো, আই এ্যাম প্রকল্প, গাজীপুরের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় সামাজিক নেতাদের সাথে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন হ্যালো আই এ্যাম প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ আবুখায়ের মিয়া এবং সভাপতিত্ব করেন ইউ বি আর ২ প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী আলী আসগর ফকির।
সভায় উল্লেখ করা হয়, বাংলাদেশে বর্তমানে বাল্য বিবাহের হার শতকরা ৫২ ভাগ যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। বাল্য বিবাহরে ফলে একদিকে যেমন অল্প বয়সে গর্ভধারণ ও স্কুল থেকে ঝড়ে পড়া রোধ করা কঠিন হচ্ছে, তেমনি অন্যদিকে তা মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমাতে বাঁধা তৈরী করছে।
সভায় আরো উল্লেখ করা হয় যে, প্রতি ০২ টি বিয়ের মধ্যে ০১ টি বাল্য বিবাহ হয়। এই অবস্থা চলতে থাকলে, ২০১০ থেকে ২০৩০ সালের মধ্যে ১৩০ মিলিয়ন শিশুর বাল্য বিবাহ হয়ে যাবে যা কারোরই কাম্য হতে পারেনা।
বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তারা বলেন, সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে, আইনের যথাযথ প্রযোগ নিশ্চিত করতে হবে এবং সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও সমাজের লোকজনের একসাথে কাজ করতে হবে। বক্তারা নিজ নিজ এলাকায় এ বিষয়ে কাজ করবেন বলে মতামত ব্যক্ত করেন।
সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সমাজ সেবক, ধর্মীয় নেতা, সরকারী কর্মকর্তা, অভিভাবক নেটওয়ার্ক ও কিশোর-কিশোরী নেটওয়ার্কের সভাপতি, যুব সমাজের প্রতিনিধি ও অন্যান্য কমিউনিটি লিডারগণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর এস.এম ফারুক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১, ২২, ও ২৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আফসানা আক্তার। প্রধান অতিথি বলেন পিএসটিসি দীর্ঘ দিন ধরে এই এলাকায় জনগণের কল্যানে কাজ করছে। তিনি আরও বলেন কমিউনিটি লিডারদের সাথে নিয়ে পিএসটিসির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাই। তিনি ভূয়া জন্মসনদ প্রদান বন্ধ ও বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 