গাজীপুরে অবৈধ লেগুনার স্টিয়ারিং শিশুদের হাতে
গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে বিভিন্ন সড়কে চলমান রয়েছে অগনিত লেগুনা। যেগুলোর চালক হিসেবে প্রায়শই দেখা যায় শিশুদের। হেলপারের দায়িত্বও পালন করে শিশুরা। গাজীপুরের বিভিন্ন সড়কে চলমান লেগুনাগুলো ঝুঁকিপূর্ণ এবং ফিটনেস বিহীন।
গাজীপুরের জয়দেবপুর থেকে যারা চান্দনা চৌরাস্তায় এবং চৌরাস্তা হতে অন্যান্য সড়কে লেগুনায় যাতায়াত করেন তারা অনেকেই বলেন লেগুনার মালিকরা খরচ কমানোর স্বার্থে কম বয়সী অর্থাৎ শিশুদের দিয়ে লেগুনা গাড়ি চালাচ্ছেন। এই লেগুনাগুলোর বেশীর ভাগই ২৫/৩০ বছরের পুরোনো মাইক্রোবাস কেটে তৈরী করা হয়।
জয়দেবপুর চৌরাস্তা থেকে কোনাবাড়ি, ভাওয়াল মির্জাপুর, মাওনা চৌরাস্তাসহ বিভিন্ন সড়কে লেগুনা চলাচল করে। এই লেগুনা গুলো সড়কে যেমন যান জটের সৃষ্টি করে, তেমনি দুর্ঘটনার কবলে পরে যাত্রী সাধারণের জীবনের ঝূঁকিও বাড়ায়। কাজেই এগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির
সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ
টঙ্গীতে সাড়ে ১০ হাজার ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান
সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের রায় ২৮ জুন
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার 