কালিয়াকৈরে বিএনপির সাধারণ সম্পাদকসহ ১২জনের নামে মামলা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিনসহ ১২ জনের নামে বৃহস্পতিবার রাতে জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে। কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডেও হরিণহাটি এলাকার মৃত মমতাজ উদ্দিন খানের ছেলে মো. আজাদ রহমান খান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। বাদী তার মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক,ভূঙ্গরাজ গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে মোহাম্মদ হেলাল উদ্দিন (৫৫), পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, পল্লীবিদ্যূৎ এলাকার মৃত আফছার উদ্দিনের ছেলে রেজভি আহম্মেদ দুলাল (৫০), উপজেলা বিএনপির নেতা শহিদুল ইসলাম (৫০), উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহিন (৫২), আলাল উদ্দিন (৫০), শিরিন আক্তার (৪৫), রোকেয়া আক্তার (৪০) আমিনুল ইসলাম (৩৫), হরিপদ সরকার (৬০), সোহেল রানা (৪০) হৃদয় হোসেন (৪০), আব্দুর রহিম(৬০) এদের ঠিকানা হরিণহাটি বলে উল্লেখ করেছেন।
মামলার বাদী আজাদ রহমান খান উল্লেখ করেন, গত বৃহম্পতিবার সকালে আসামীরা দেশিয় অস্ত্র নিয়ে হরিণহাটি এলাকার চান্দরা মৌজার আর এস ২২৭৮,২২৭৬,২২৭৯ দাগের ৪০শতাংশ জমি দখল করার চেষ্টা করে। ওই সময় তাদের বাধা দিলে আসামীরা প্রাণ নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে মামলার বাদী আজাদ রহমান জানান, আমার পৈত্রিক জমি ভূয়া মালিক দাবী করে দখল করার চেষ্টা করে। ওই আসামীরা গত মঙ্গলবার রাতে আমার জমিতে অবৈধভাবে প্রবেশ করে ২০/২৫ টি দোকানঘর ভাংচুর, নগদ টাকা পয়সা লুট এবং ওই জমি জবর দখলের চেষ্টা করে।
এ ব্যাপারে অভিযুক্ত বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন জানান, আমার ক্রয়কৃত জমিতে মার্কেট তৈরি করে ভাড়া দিয়ে আসছিলাম। হঠাৎ দূর্বৃত্তরা আমার মার্কেট দখলের জন্য সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে ভাংচুর করে। ওই সময় দোকানে থাকা নগদ অর্থসহ মালামাল লুট করে নিয়ে যায়।
এব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন তুহিন জানান, ওই এলাকায় মার্কেট ভাংচুর, হামলা দখলের অভিযোগটি থানায় রজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

গাজীপুরে অর্থনৈতিক শুমারি জাতীয় প্রতিবেদন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ঢাকা ও ঢাকার বাইরে পৃথক তিনটি অভিযানে গ্রেফতার ৬, অপহৃতসহ ২৫ লাখ টাকা ও সোনা উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে পৌরকর পরিশোধে সপ্তাহব্যাপী পৌরকর মেলা উদ্বোধন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী
গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
টঙ্গীতে গার্মেন্টস কারখানা খোলে দেয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত 