News Bangla 24 BD | কালিয়াকৈরে ইউপি চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

কালিয়াকৈরে ইউপি চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত


কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৮নং আটাবহ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আলাউদ্দিন মোল্লা অলুকে সাময়িক বরখাস্তের আদেশ হাইকোট তিন মাসের জন্য স্থগিত করেছে। ওই ইউপি চেয়ারম্যান হাজী আলাউদ্দিন মোল্লা অলু সাময়িক বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোটে একটি রিট পিটিশন ৮৪৮১-২০১৮ দায়ের করেন। পরে হাইকোট ওই রিট পিটিশনের শুনানী শেষে গত ২ জুলাই তার সাময়িক বরখাস্তের আদেশ আগামী তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। ফলে ওই ইউপি চেয়ারম্যান আবার পূর্নরায় তার স্ব-পদে বহাল হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আলাউদ্দিন মোল্লা অলুর বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসুচির চাল বিতরনে অনিয়মের অভিযোগে কালিয়াকৈর থানায় জি আর মামলা নং ২৫(১২)১৬ দায়ের করা হয়।যদিও ওই কর্মসূচীর চাউল নিয়োগকৃত ডিলারের মাধ্যমে বিতরন করা হয়। পরবর্তীতে মামলাটি দুণীর্তি দমন কমিশনে স্থানান্তরিত এবং দুর্ণীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আটাবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আলাউদ্দিন মোল্লা অলুকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে অভিযোগ পত্র নং-১০, তারিখ-১১-০১-১৮ দাখিল করেন।
উক্ত মামলাটি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত গাজীপুর হতে বদলী হয়ে বিজ্ঞ সিনিয়র বিশেষ জর্জ আদালত গাজীপুরে যাওয়ার পর বিশেষ মোকদ্দমা নং ২/১৮ নাম্বারে রুপান্তরিত হয় এবং বিজ্ঞ আদালত বিগত ৮-২-২০১৮ তারিখে অভিযোগ পত্রটি গৃহীত হয়েছে। উক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসুচির চাল বিতরণে অনিয়মের অভিযোগে কালিয়াকৈর থানায় দায়েরকৃত ফৌজদারী মামলা নং-২৫(১২)১৬ অভিযোগ পত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন,২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী জনস্বার্থে তার দ্বারা ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টি কোনে সমচীন নয় মর্মে সরকার মনে করছে। ফলে তাকে তার স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
ইউপি চেয়ারম্যান হাজী আলাউদ্দিন মোল্লা অলু জানান, তার সাময়িক বরখাস্তের বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন করেন। পরে হাইকোট ওই সাময়িক বরখাস্তটি আগামী তিন মাসের জন্য স্থগিত করেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম শনিবার এর সত্যতা নিশ্চিত করে জানান, হাইকোর্টে সাময়িক বরখাস্ত তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে এবং এ সংত্রুান্ত একটি চিঠি পেয়েছি ।

এ বিভাগের অন্যান্য সংবাদ