News Bangla 24 BD | গাজীপুরে ৭ দিনব্যাপী ফলজ ও বৃক্ষ মেলা-২০১৮ - News Bangla 24 BD
News Head
 পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলা যায়নি : তথ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর? রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নেতানিয়াহুর জন্য ‘দুঃস্বপ্ন’ হয়ে দাঁড়িয়েছে কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান বিএসএফের সঙ্গে সম্মেলনে সীমান্ত হত্যা-পুশইন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব বিজিবির‎ সীমান্তে পুশ ইন ও হত্যার প্রতিবাদে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ আজ

গাজীপুরে ৭ দিনব্যাপী ফলজ ও বৃক্ষ মেলা-২০১৮


গাজীপুর এম.আব্দুল লতিফ সিদ্দিকী: যুব ও ক্রীড়া মন্ত্রণায়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, বেশি বেশি গাছ লাগান, পরিবেশ দূষণ থেকে পরিত্রাণ পেতে এর বিকল্প কিছু নেই। তিনি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, আজকে কিশোর ছাত্রছাত্রী আংগুল দিয়ে দেখিয়ে দিয়েছে তাদের যৌক্তিক দাবি। বৃক্ষ মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে একটি গাছ লাগাবে তার ফল, ফুল, বাতাস ছদকায়ে জারিয়া হিসেবে ছোয়ার পাবে। তিনি বেশি বেশি গাছ ও ফলজ বৃক্ষ মেলা করে জনগণ কে উদ্বুদ্ধ করা আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা এ শ্লোগানে গাজীপুরে পর্দা উঠলো ৭ দিনব্যাপী ফলজ ও বৃক্ষ মেলা-২০১৮। রোববার বিকেলে এ উপলক্ষ্যে ঢাকা বন বিভাগ ও গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এবং গাজীপুর জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ভাওয়াল রাজবাড়ী মাঠে ফলজ ও বৃক্ষ মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি মো: জাহিদ আহসান রাসেল এমপি। গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: রাসেল শেখ, বিভাগীয় বন কর্মকর্তা মো: ইউসুফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাহবুব আলম, বারি’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মদন গোপাল শাহা, ইঞ্জিনিয়ার মো: রমজান আলী প্রমুখ।
গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর “সবুজে বাচি সবুজ বাঁচাই, নগর প্রাণ প্রকৃতি সাজাই” এই শ্লোগান দিয়ে বৃক্ষ মেলার গুরুত্ব প্রত্যেক স্থানে পৌঁছে দেওয়ার আহবান জানান ।
এর পূর্বে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারন এর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে জেলা প্রশাসন চত্বর থেকে রাজবাড়ী মাঠে শেষ হয়। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক অন্যান্য অতিথিরা ফলজ ও বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় এবার প্রায় অর্ধশত স্টল বরাদ্ধ দেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ